স্টাফ রিপোর্টার : যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জসীম উদ্দীন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত সাড়ে আটটার দিকে শহরের কোল্ড স্টোরের পিছনে এ ঘটনা ঘটে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত জসীমউদ্দীন মণিরামপুর উপজেলার আকবা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে ইজিবাইকে করে মণিরামপুর থেকে যশোরে আসছিলেন বকচর কোল্ড স্টরের মোড়ে আসলে দুর্বৃত্তরা তার মাজায় ও পায়ে ছুরিকাঘাত করে। এরপর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার স্বাধীন আলোকে জানিয়েছেন, মৃত অবস্থায় জসিম উদ্দীনকে হাসপাতালে আনা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাধীন আলোকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। কি কারণে জসীম উদ্দীনকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়া দেখছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















