সাইফুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ অফিস : সোমবার সকালে মহেশপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরে ৪৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ৯শ ৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন।বাজেট আলোচনায় বক্তব্য রাখেন, মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ , বিশিষ্ট শিক্ষাবিদ এটি এম খাইরুল আনাম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,কাউন্সিলর শেখ হাশেম আলী, আতিয়ার রহমান,নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাব রক্ষক আতিয়ার রহমান প্রমুখ। বাজেট বক্তৃতায় পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বলেন, ইতিমধ্যে পৌরসভায় ব্যাপক উন্নয়নের কাজ করা হয়েছে মুক্তিযোদ্ধার নামে পৌরসভা রাস্তা গুলো নামকরণ করা হয়েছে । আগামী ২৩-২৪ অর্থ বছরে আই,ইউ,জি ,আই ,পি প্রকল্পে এর মাধ্যমে রাস্তা ও ড্রেনের পৌর কমিউনিটি সেন্টার পুটপথ, সোলার সহ সেবামুলক কাজের জন্য ৪০ কোটি টাকার মেগ্যা প্রকল্প গ্রহন করা হয়েছে । করোনা সহায়ক প্রকল্প মাধ্যমে মুক্তিযোদ্ধা পৌরমার্কেট নির্মান করা হচ্ছে যা থেকে পৌরসভার আয় বৃদ্ধি পাবে । এছাড়া আগামী অর্থ বছরে রাস্তাঘাট সহ পৌর পার্ক,পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন, কাঁচা বাজার, মাছ বাজার ও পশুহাটের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন ঘটানো হবে। তিনি নিয়মিত পৌরকর পরিশোধ করার জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















