সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ বছর পূর্তিতে মাগুরার শালিখা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। রবিবার (২৫ জুন) বিকাল ৫টায় শালিখা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শালিখা উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শ্যামল কুমার দে এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মো: ইলিয়াচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী বিমলেন্দু শিকদার, চেয়ারম্যান মো বখতিয়ার লস্কর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, মহম্মদ পুর আওয়ামী যুবলীগের সভাপতি মো: বিপ্লব রেজা বিকোসহ উপজেলার যুবলীগ,কৃষক লীগ,ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার মুক্ত মঞ্চ থেকে বের হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৭ ইউনিয়নের আওয়ামীলীগের প্রায় ৪ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















