নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন দিবা স্বপ্নে বিভোর জনগণের দৃষ্টি আকর্ষণ করতে নানা সময়ে উদ্ভট কথাবার্তা বলছে। বর্তমান সরকারের ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশি অপশক্তির ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়। ২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছেন, পতন ঘটাচ্ছেন। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিক কল্যান ট্রাষ্টের ঈদ উপহারের চেক বিতরনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। হানিফ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তৃতীয়বারের মতো ক্ষমতার শেষ দিকে আছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। এখন বিএনপির কোনো অস্তিত্ব নেই। বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিপের বাস ভবনে সাংবাদিক কল্যান ট্রাষ্টের কুষ্টিয়া জেলার ৮০ জন সাংবাদিকে প্রধান মন্ত্রী ঈদ উপহার দশ হাজার করে মোট আট লক্ষ টাকা বিতরন করেন সাংবাদিকদের মধ্যে। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বি এফ ইউজের কেন্দ্রীয় সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















