স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামে মঙ্গলবার সকালে জমিজমা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় দুই নারী সহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ওই গ্রামের ম্ােন্তাজ আলী জমদ্দারের ছোট ছেলে মশিয়ার রহমান(৩৫), ছেলের স্ত্রী ঝুমু বেগম(৩০) ও বড় ছেলের মেয়ে মন্নি খাতুন(১৮) এর মধ্যে মশিয়ার রহমানের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এঘটনায় মোন্তাজ আলী জমাদ্দার বাদি হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোন্তাজ আলী জমারদার ও তার আপন ভাই মোবারক জমাদ্দার ও মালেক জমাদ্দার এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। ঘটনার দিন সকাল বেলায় মোন্তাজ আলীর ছোট ছেলে প্ইাকারি তরকারির ব্যবসায়ি মশিয়ার রহমান নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বাগেরহাটে শসা কেনার জন্য যাচ্ছিলেন। এ সময়ে কোন উস্কানি ছাড়া প্রতিপক্ষের মোবারক জমাদ্দারের বড় ছেলে জামসেদ জমাদ্দার (৩৫) ছোট ছেলে আইয়ূব জমামদ্দার(৩২) ও মালেক জমাদ্দারের ছেলে মাকসুদ জমাদ্দার(৩৮) মিলে হামলা চালায়। আইয়ূব জমাদ্দার রামদা দিয়ে মশিয়ার রহমানের পিঠে কোপ দেয় অন্যরা লাঠিসোটা দিয়ে মশিয়ার রহমানকে মারধর করতে থাকে এবং মশিয়ার রহমানের কাছে থাকা নগদ তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে নেয়। এসময় চিকিৎকার চেচামেচি শুনে মশিয়ার রহমানের স্ত্রী ও তার ভাইয়ের মেয়ে এগিয়ে আসলে হামলাকারিরা তাদের ওপর ও হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে দিন বৃহস্পতিবার মোন্তাজ জমাদ্দার বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, মারামারির ঘটনাটি শুনেছি। কিন্তু লিখিত অভিযোগটি আমার হাতে পৌছায়নি। অভিযোগ পেলে তা আমলে নিয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















