স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুরের রাজগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ বিডি জার্নালিস্ট ২৪এর আয়োজনে প্রতিনিধি পূর্ণমিলনী, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ই জুলাই বিকালে ঝাঁপা মুক্তিযোদ্ধা ভাসমান সেতুর পশ্চিম পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে তানভীর রহমানের সঞ্চালনায় ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক রাকিব রাফসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দূর্নীতি দমনে তথ্য প্রকাশ কারী ও সিনিয়র যুগ্ম মহাসচিব এসএম স্বপন অধিকারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জি,এম ফারুখ হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রয়েল, বিএমএসএস খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব মণিরামপুর শাখার সভাপতি অমিতাভ মল্লিক, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মণিরামপুর শাখার সভাপতি এরশাদ আলী, বিএমএসএসএর যশোর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ওয়েজেদ আলী, নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ইলিয়াস হোসেন, নির্বাহী সম্পাদক ও নিউজ এডিটর মুহাঃ মোশারফ হোসেন, সহযোগী সম্পাদক ও নিউজ এডিটর আল ইমরান,বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা শিপন সরদার,বিশিষ্ট সমাজসেবক আসাদুজ্জামান আসাদ সহ আরো অনেকে।















