হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মুদি মালামালের পাশাপাশি মাছ, ডিম, সবজিসহ সবপণ্যই সর্বোচ্চ দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। এরমধ্যে আবার লাগাম ছিঁড়ে গেছে কাঁচা মরিচের দামের। সব মিলিয়ে বাজারে চরম অস্বস্তিতে সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা সংসারের প্রয়োজনীয় চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছেন না কোনোমতে। অনেককেই বাজার থেকে ফিরতে হচ্ছে ব্যাগের তলানিতে কিছু পণ্য নিয়ে। বৃহস্পতিবার (৬ জুলাই) ও শুক্রবার (৭ জুলাই) রাজগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে- মাছ, শাক-সবজিসহ সবকিছুর দামই বাড়তি। ঈদ পরবর্তী বাজারে এসে অধিকাংশই ক্রেতারা বাজারের অস্বস্তির কথা বলেছেন। রাজগঞ্জ বাজারের বাসিন্দা মোঃ আব্দুস সাত্তার (৫৮) বলেন- বাজারে যাওয়ার কাইদা নেই। সবজির দাম অনেক বেশি। ১০০ গ্রাম কাঁচা মরিচ কিনতে হলো ৫৫ টাকা দিয়ে। তিনি বলেন- যারা সিমিত আয়ের মানুষ, বর্তমানে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও বলেন- মাছ বাজারের মাছের সংকট। তারপরেও যা আছে, তার আকাশ ছোঁয়া দাম। তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ কম-বেশি পাওয়া গেলেও সেগুলোর দাম অনেক। সিমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ৬টাই কেজি ইলিশ মাছ ৭৫০-৮০০ টাকা কেজি। কি করে মানুষ কিনবে? মানুষ আসলে যাবো কোথায়। রাজগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী রাজকুমার বলেন- ঈদের পর এখন মাছের বাজারে ক্রেতার ভিড় বেশি। সেতুলনায় মাছ উঠছে না বাজারে। যেগুলো উঠছে, সেগুলো আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এজন্য খুচরা বাজারে মাছের অনেক দাম। তিনি বলেন- এ বছর বাজারে মাছের আমদানী কম, এজন্য দামও বেশি। এদিকে বেড়েছে সব ধরনের শাক-সবজির দাম। গোল আলু, টমেটো, গোল বেগুন, লম্বা বেগুন, করলা, পটল, লাউ, কাঁচা পেঁপে, শসা, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঝিঙা, কচুর লতি, ঢ্যাঁড়শ, সবধরনের শাক-সবজির দাম বেড়েছে। রাজগঞ্জ বাজারের শরিফুল ইসলাম নামের একজন সবজি ব্যবসায়ী বলেন- চাহিদার তুলনায় বাজারে সবজি উঠছে কম, এজন্য পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। সেকারনে খুচরা বাজারেও দিম বেড়েছে। রাজগঞ্জ বাজারে কাঁচা মরিচ কোনো কোনো দোকানে ৬০০টাকা, কোনো কোনো দোকানে ৫০০টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। রাজগঞ্জ বাজারের ক্রেতা সফিউল আলম বলেন- এখন বাজারে আসলেই আতঙ্কে থাকতে হয়। কোন পণ্যের দাম কখন বাড়ছে, তা বলা যাচ্ছে না। একেক দোকানে একেক দাম। তারপরেও মানুষ কিনছে। কারন তার প্রয়োজন তাই। তবে, নিম্ন আয়ের মানুষ কিন্তু চাহিদায তুলনায় সবটুকু কিনতে পারছে না। কষ্টটা তাদের কিন্তু বেশি। কি রেখে কি কিনবে এটা ভাবতে ভাবতে মাথা ঘুরে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















