নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের লেবুতলায় বাসের ধাক্কায় ৭ জন নিহতের ঘটনায় বাসচালক মিজানুর রহমান মিজা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় শ্রমিক নেতাদের মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন। তার দাবি করেন, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইকচালক হঠাৎ তার বাসের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানিয়েছেন, চালক মিজানকে দুর্ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে এবং আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। আটক মিজানুর রহমান মিজা যশোরের বাঘারপাড়া উপজেলার সীমাখালি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির মেয়ে খাদিজার চিকিৎসার জন্য গতকাল শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন তার স্ত্রী ও তিন সন্তান- খাদিজা, হাসান, হোসেন, শাশুড়ি মাহিমা, খালা শাশুড়ি রাহিমা ও তার মেয়ে জেবা। ইজিবাইকযোগে যশোরে যাবার পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইজিবাইকটিকে সামনা সামনি ধাক্কা দেয় এবং ঠেলে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে। এসময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল চালককেও ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক মুসা, একই পরিবারের ৫ জনসহ মোট ৭ জন মারা যান। এছাড়া আরো তিনজন আহত হন। যারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় নিহত হাসান-হোসেনের নানা ছোটন মুন্সি বাদী হয়ে অজ্ঞাতনামা বাসচালক ও হেলপারের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা করেছেন। পুলিশ ঘাতক চালককে আটকের জন্য অভিযান শুরু করে। একই সাথে শ্রমিক নেতাদের এ বিষয়ে সহযোগিতার জন্য আহবান জানানো হয়। এরপর শ্রমিক নেতারা আজ সন্ধ্যায় বাসচালক মিজানুর রহমান মিজাকে থানায় নিয়ে আসেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















