কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য মোরাদিম মোস্তাকিম মনিরের উপরে হামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার সুরাট গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ সময় নারিকেলবাড়িয়া পুলিশের কনস্টেবল আব্দুল মান্নান ও ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর আরেফিন কায়সার আহত হন। ভাংচুর করা হয় দুইটি মটরসাইকেল। পুলিশের উপর হামলার ঘটনা নিয়ে রোববার জেলা আইনশৃংখলা কমিটির সভায় ওঠে এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। জেলা পরিষদের সদস্য মেরাদিম মুস্তাাকিম মনির রোববার দুপুরে জানান, তিনি শনিবার রাত ৮টার দিকে সুরাট গ্রামের জলিল শেখের ছেলে উজ্জ্বল শেখের বাড়িতে দাওয়াত খেতে যান। ঘটনার সময় সুরাট গ্রামের মোশারেফ লস্কারের নেতৃত্বে কিছু লোক উজ্জ্বল শেখের বাড়ির চারপাশে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে মনির সদর থানার ওসি ও তার ভাই ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর আরেফিন কাইসারকে মোবাইলে বিষয়টি জানালে নারিকেলবাড়ীয়া ক্যাম্প থেকে একদল পুলিশ মনিরকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছায়। অন্যদিকে আরেফিন কাইসার কয়েকটি মোটরসাইকেল নিয়ে সুরাট গ্রামে যান। পুলিশের সঙ্গে তারা রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে সুরাট বাজারের তিন রাস্তার মোড়ে তাদের উপর হামলা চালানো হয়। মনির অভিযোগ করেন স্থানীয় চেয়ারম্যান আশরাফের ইন্ধনে এনামুল, মিথুন, রানা ও আনোয়ার হামলায় অংশ নেয়। হামলায় পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান ও আরেফিন কাইসার আহত হন। সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, মনির লোকজন সাথে নিয়ে এলাকায় গিয়েছিলেন। হামলার কোন ঘটনাই ঘটেনি। তবে পুলিশ আহত হয়েছে কিনা আমার জানা নেই। তিনি এই হামলার সঙ্গে মোটেও জড়িত নয়। ঝিনাইদহ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরেফিন কাইসার বলেন, জনপ্রতিনিধি ও পুলিশের উপর হামলার ঘটনা খারাপ নজীর। এই ঘটনায় আমি, একজন পুলিশ সদস্যসহ আহতসহ কয়েকজন আহত হয়েছেন। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জেলা পরিষদের সদস্য মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে। তিনি এখন সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















