যশোর ডেস্ক : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনসহ নানা পরিস্থিতিতে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা হয়নি। পরের দুই বছর এই পরীক্ষা হয় সংক্ষিপ্ত সিলেবাসে।বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এদিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আগামী বছরের (২০২৪) এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ সিলেবাস প্রকাশ করা হয়।এতে বলা হয়, আগামী বছরের (২০২৪ সাল) এইচএসসি পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে তিন ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে গত ২০ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় এ বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য প্রস্তুত করা সংক্ষিপ্ত সিলেবাসেই ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিলো।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















