মনিরামপুর পৌর প্রতিনিধি :- যশোর মণিরামপুরের ১৫ নং কুলটিয়া ইউনিয়নের বি,এইচ এম এস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘুষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৪র্থ শ্রেনীর ৩ কর্মচারীর নিয়োগ বাণিজ্য অভিযোগ উঠছে। স্থানীয় ইউপি সদস্য বাবু বিদ্যুৎ বৈরাগী জানান বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশ হওয়ার সত্ত্বেও উর্ধতন কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।শনিবার ১৭- ই জুন বিকাল সাড়ে ৪ টায় সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতি ও নিয়োগ বানিজ্যের অভিযোগে এই এলাকা সাধারণ জনগণ অভিভাবক সদস্যরা মানববন্ধন সহ বিক্ষোভ করতে থাকেন। জানা গেছে, অত্র বিদ্যালয়ে ৩টি পদে প্রধান শিক্ষক সমিতাব বিশ্বাস, সহকারী শিক্ষক অজিত মন্ডল ও সভাপতি হেমন্ত কুমার বৈরাগীর বিরুদ্ধে ৪০লক্ষ টাকা ঘুষ নিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রাপ্ত ৪র্থ শ্রেনীর কর্মচারী হিসাবে ৩ জনকে অফিস সহকারী , নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ করা হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য বিদুৎ বৈরাগী ও এলাকাবাসী জানান- ২৪ শে জানুয়ারী ৩ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ করা হয়। গ্রামবাসীর দাবী না মানায় ২৬ জানুয়ারী জেলা প্রকাশক বরাবর ও মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর এলাকাবাসীরা লিখিত অভিযোগ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গ্রামবাসীর আকুল আবেদন ঘুষের মাধ্যমে এই নিয়োগ বাতিল করা হোক। যেখানে বলা হয়েছে শিক্ষা জাতির মেরুদন্ড সেখানে শিক্ষা খাতে এত দুর্নীতি কেন মনিরামপুর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এ ধরনের সমস্যা বিরাজমান।আরো জানান- এ অভিযোগ করার পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগীর স্ত্রী অর্পনা বিশ্বাসকে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে। খারাপ আচরণ অব্যাহত থাকায় হরিচাঁদ বৈরাগী স্কুলে গিয়ে প্রতিবাদ জানানোর পরেও তাদের মানষিক নির্যাতন বা খারাপ উক্তি করা বন্ধ হয়নি। এছাড়াও নৈশ প্রহরী পদে যাকে চাকুরী দেওয়া হয়েছে প্রনব বিশ্বাস এই পর্যন্ত রাতে ডিউটি করেন না এমনকি রাতে আলো জ্বালানো থাকে না,এবং স্কুলের সামনে গাজাখোরদের আড্ডা হয় বলে জানা যায়।এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ভুক্তভোগীদের পক্ষে ইতিমধ্যে সংশ্লিষ্ট একাধিক দপ্তরে লিখিত অভিযোগ করার পাশাপাশি মানববন্ধন করেছে এবং নিয়োগ বাতিল ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চললাম থাকবে।
Home
যশোর স্পেশাল মনিরামপুর বি এইচ,এম,এস বালিকা বিদ্যালয়ে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্যে -কর্তৃপক্ষ নিরব...
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















