আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড এর তত্ত্বাবধানে স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন কার্যক্রম চলমান রয়েছে ইএসএল ক্লাব এর। গত ১০ জুন, যশোর জেলা প্রশাসক এর উপস্থিতি তে এবং আইডিয়া স্পোকেন এর আয়োজনে যশোরের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি সহ অনুষ্ঠিত হয় ইএসএল সামিট ফর স্মার্ট যশোর; যেখানে আগামী ডিসেম্বরের মধ্যে সাত দফা কর্মসূচি বাস্তবায়ন এর জন্য সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। সেই সাত দফা ঘোষণার প্রথমটি ছিলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় পারদর্শী করে তুলতে এই দশটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইএসএল ক্লাব প্রতিষ্ঠা করা। তার ই ধারাবাহিকতায় গতকাল থেকে যশোর জিলা স্কুল, যশোর কালেক্টরেট স্কুল, নবকিশলয় স্কুল যশোর, এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ ও বাদশাহ ফয়সাল ইসলামিক ইনস্টিটিউট (ইদগাহ) স্কুলে ইতিমধ্যে আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা জনাব মো হামিদুল হক- অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তে উদ্বোধন করেছেন ইএসএল ক্লাব। এখনো সখিনা গার্লস হাই স্কুল, যশোর আমেনিয়া কামিল মাদ্রাসা, হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসা ও যশোর বালিকা উচ্চবিদ্যালয়ে উদ্বোধন হবে ইএসএল ক্লাব। আইডিয়া স্পোকেন দ্যা গেইম মেথড এর প্রতিষ্ঠাতা জনাব মো হামিদুল হক বলেন- “মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রয়োজন স্মার্ট সিটিজেন পিলার প্রতিষ্ঠা; আর স্মার্ট সিটিজেন আমাদের এখনকার শিক্ষার্থীরা। তাই তাদের মধ্যের ইংরেজি ভীতি কাটিয়ে খেলার মাধ্যমে ইংরেজি শেখানোর জন্যই আমাদের যাত্রা। আগামী চার মাসে যশোর হবে বাংলাদেশ এর মধ্যে একটি রোল মডেল।” যশোর জিলা স্কুল এর প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, “আমরা অনেক বেশি আনন্দিত শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রম এর অংশ হিসেবে আইডিয়া স্পোকেন আমাদের বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে। ইনশাআল্লাহ শিক্ষার্থী রা ভীষণ উপকৃত হবে।”
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...















