যশোর : যশোরের মনিরামপুরে দুটি বেসরকারি ক্লিনিকে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও র্যাব-৬ যশোর। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর বাজারের মনোয়ারা ক্লিনিক ও মনিরামপুর নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে দুটি ক্লিনিকের মালিককে জেল জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী। তিনি জানান, জাল কাগজপত্র, ভুয়া লাইসেন্স, অস্বাস্থ্যকর পরিবেশ, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসক না থাকাসহ চিকিৎসা সেবার নামে প্রতারণা করার দায়ে মনোয়ারা ক্লিনিকের মালিক আব্দুল হাইকে (৬৫) ৩৫ হাজার টাকা জরিমানা এবং মনিরামপুর নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক অলিয়ার রহমানকে (৪৯) এক লাখ ৩০ হাজার টাকা ও এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।তিনি আরও জানান, অভিযানে দুটি ক্লিনিকের বিভিন্ন ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি এবং ঔষধ রাখার ফ্রিজে মাছ, মাংস, ডিমসহ রান্না করা খাবার পাওয়া যায়। এ সময় মনিরামপুর নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযানে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোঃ সাকিব বলেন, অবৈধ, অপচিকিৎসা করা ক্লিনিক হসপিটালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজকে মনিরামপুরে দুটি প্রাইভেট ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রতারণা ও অপচিকিৎসা দূর করতে এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















