আনিছুর রহমান:- রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের তরিকুল ইসলাম সানার ছেলে নাঈম হোসেন (২০) ১৩ই জুলাই দুপুর ১ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নেংগুড়াহাট বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালুয়াহাটী গ্রামের দফাদার পাড়া সংলগ্ন স্থানে কুকুরের সাথে সজারো মটরসাইকেল মেরে দেয়। এ সময় নাঈম হোসেন মারাত্বক ভাবে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। রুগীর অবস্থা অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় নেওয়ার পথিমধ্যে মারা যান নাঈম। দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি কিছুদিন পূর্বে নাঈম হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ১২ই জুলাই শ্বশুরবাড়ি থেকে নতুন মোটরসাইকেলটি দেয় জামাই নাঈমকে। ওই মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন নাঈম বলে স্থানীয়রা অনেকে জানিয়েছেন। এদিকে ১৪ জুলাই সকালে নেংগুড়াহাট মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য্য সম্পাদন করা হবে বলে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম। এদিকে ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুগ্ম আহবায়ক প্রভাষক জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা আবু তৈয়ব টুটুল সহ আরো অনেকে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















