মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের কামাল হোসেনের স্ত্রী। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীসহ ভেজাল মধু প্রস্তুতে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কালিগঞ্জ থানায় ১৪ জুলাই-২৩ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫ ডি ধারায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ১৭।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















