নাসির উদ্দিন নয়ন কুয়াদা যশোর প্রতিনিধঃ যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের কুয়াদা বাজার সংলগ্নে ৭ নং ওয়ার্ডের বাজুয়াডাঙ্গা গ্রামের স্বদেশ ভদ্রোর বাগানে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ জুলাই সোমবার আনুমানিক দুপুর ১টার সময় কুয়াদা বাজার সংলগ্নে বাজুয়াডাঙ্গার স্বদেশ ভদ্রোর বাগানে অজ্ঞাত ব্যক্তির এই অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। সরে জমি নিয়ে গিয়ে জানা যায়, সোমবার দুপুর বেলায় একই গ্রামের দিনমজুর আলাউদ্দিন মোড়ল স্বদেশ ভদ্রোর বাগানে আসেন। তিনি ওই বাগানে বাঁশ কাটতে গিয়ে দেখতে পান একজন অজ্ঞাত ও অর্ধ গলিত লাশ পড়ে আছে। তখন দৌড়ে গিয়ে বাগান মালিকের বাড়িতে এসে বলেন যে আপনাদের বাগানে অজ্ঞাত অর্ধ গলিত লাশ পড়ে আছে দুর্গন্ধ বেরোচ্ছে। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ তাৎক্ষণিক রামনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ কে ঘটনাটি জানান তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান কোতয়ালী মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব তাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থান পরিদর্শন করেন। আরো পরিদর্শন করেন, যশোর ডিবির সাব ইন্সপেক্টর জনাব মফিজুল ইসলাম পিপিএম। পরে ঘটনার সংবাদ পেয়ে যশোর র্যাব – ৬ সি পি সি – ৩ এর এ এস পি নাজমুল হকসহ-সঙ্গীয় ফোর্স ও যশোর পিবি আই অফিসার জনাব হীরনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থান পরিদর্শন করেন। পরিশেষে থানা পুলিশ অজ্ঞতা ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ শনাক্ত করার সম্ভব হয়নি।
Home
যশোর স্পেশাল যশোরের কুয়াদা সংলগ্নে বাজুয়াডাঙ্গা স্বদেশ ভদ্রোর বাগানে অজ্ঞাত অর্ধ গলিত লাশ উদ্ধার
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















