কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : প্রমিকের সঙ্গে মেয়ের বিয়েতে রাজি ছিলেন না পিতা। এ নিয়ে পরিবারে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। মেয়ে ও মা যুক্তি করে প্রেমিকার সঙ্গে বিয়ের দিনক্ষনও ঠিক করে ফেলে। এ কথা জানতে পেরে ক্ষুদ্ধ হন পিতা। পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ছক কষে মেয়ে, মা ও মেয়ের প্রেমিক। সেই পরিকল্পনা থেকে ঘরের মধ্যে নৃশংসভাবে গলাকেটে হত্যা করে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট ও ইউপি সদস্য আনোয়ার হোসনকে। প্রথমে এই হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে ড্রেসিং টেবিলের গ্লাসের উপর পড়ে গিয়ে গলা কেটেছে প্রচার করা হলেও কালীগঞ্জ থানা পুলিশ তদন্তে নেমে পরিকল্পিত এই হত্যার রহস্য উন্মোচন করে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেনের স্ত্রী মাহফুজা বেগম, তার মেয়ে উম্মে সুমাইয়া ইয়াসমিন মিতু ও মেয়ের প্রেমিক কালীগঞ্জ উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজ্জাত হোসেন চয়নকে সোমবার মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার রহস্য উন্মোচনের কথা স্বীকার করে কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গত ১২ জুলাই দুপুরে নিজ বাড়িতে গলাকেটে হত্যা করা হয় মালিয়াট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে। কিন্তু ঘটনার দিন ইউপি সদস্য স্ট্রোক করে শোকেজের গøাসের উপর পড়ে গলা কেটে মারা যান বলে প্রচার করেন হত্যাকারীরা। এরপর স্থানীয়রা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপরই বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করা হয়। তিনি আরো জানান, এর আগে ইউপি সদস্যের মেয়ের মিতুর বিয়ে হয়েছিল। কিছুদিন সংসার করার পর তাদের ডিভোর্স হয়। এরপর তার মেয়ে উম্মে সুমাইয়া ইয়াসমিন মিতু পাশের গ্রাম পাঁচকাহুনিয়া গ্রামের সাজ্জাত হোসেন চয়নের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের বিয়ের কথাও চলছিল। কিন্তু ইউপি সদস্য আনোয়ার হোসেন বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাকবিতন্ডা হতো। এরই জের ধরে গত বুধবার (১২ জুলাই) তাকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। ওসি মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিহত’র ভাই আব্দুল আজিজ মন্ডল ইউপি সদস্যের স্ত্রী, মেয়ে ও মেয়ের প্রেমিককে আসামি করে গতকাল মঙ্গলবার মামলা করেন। মামলার আগেই সোমবার দিবাগত রাত দুইটার দিকে মালিয়াট গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















