বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৬ দিনে মোট ১২শ ৫৯মেট্রিক টন কাঁচা মরিচও টমেটা দেশে এসেছে। ১লা জুলাই থেকে ১৬জুলাই সন্ধ্যা পর্যন্ত মোট ৮৬টি ট্রাক করে উক্ত কাঁচা মরিচও টমেটাগুলো আসে। এর মধ্যে রয়েছে কাচামরিচ ৫৯ট্রাক এবংটমেটো ২৭ ট্রাক।দেশের।বাজারগুলোতে কাঁচা মরিচের দাম অর্ধেকে কমে গেছে।বেনাপোল স্থলবন্দরের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, প্রতি টন কাঁচা মরিচের এলসি মূল্য ৪০০ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে প্রায় ৫০ টাকা। দেশে এ মরিচ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব।প্রতিটন টমেটার এলসি মুল্য সাড়ে ৪০০ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিকেজির দাম পড়ে ৭৫ টাকা। এই টমেটা ৯০টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বর আলহাজ্ব আমিনুলহক আনুজানান,গত ১লা জুন হতে ১৬ জুন রবিবার পয়ন্ত ভারত থেকে ৮৬টি ট্রাকে ১২৫৯ মেট্রিক টন কাচা মরিচ ও টমেটো বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এভাবে আমদানী হতে থাকলে দেশের কাচা মরিচের সংকট কেটে যাবে এবং সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে।বেনাপেল স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সাব্বির জানান, এমনিভাবে কাচাঝাল ও টমেটা যদি প্রতিদিন ভারত থেকে আমদানি হতে থাকে তাহলে দেশের বাজারে এইসব কাচামালের দাম অনেক অংশে হ্রাস পাবে।তিনি আরো বলেন আজ মঙ্গলবার বিকেলে আরো সাতটি কাঁচা মরিচ ও টমেটার ট্রাক দেশে প্রবেশ করছে।বেনাপোল কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর সবুর জানান, বেনাপোল বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম এরই অর্ধেকে নেমে গেছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















