রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্নাকে (৪২) কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের। সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজগঞ্জের মোবারকপুর গ্রামের একটি রাস্তার উপর ঘটনাটি ঘটে। আহত এমএম ইমরান খান পান্না রাজগঞ্জের মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। এদিকে আটক দুজন হলেন- একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন। ইমরান খানের বড় ভাই ফিরোজ খান বলেন- সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তার গাড়িরোধ করে। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তার কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে। ফিরোজ খান আরও বলেন- হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন- ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















