এম,এ সাজেদ, কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি:কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় “বল্ডফিল্ড বয়েজ একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। “খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”- এই শ্লোগান কে সামনে রেখে ফাইনালে মুখোমুখি হয় ‘বল্ডফিল্ড বয়েজ একাদশ বনাম সাইফুল ফুটবল একাদশ। শনিবার(২২ জুলাই) বিকালে ‘আবদুল বারিক সরদার, মাষ্টার হাবিবুল্লাহ ও সুমন কুমার দাস সহ বন্ধু মহল আয়োজিত ৪ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলার শুরুতেই আক্রমন- পাল্টা আক্রমনে কোন দলই গোল করতে পারেনি। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে বল্ডফিল্ড একাদশ ৩-২ গোলে সাইফুল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার যোগ্যতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন বল্ডফিল্ড বয়েজ একাদশের গোলকিপার তপু। টূর্ণামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হন সাইফুল একাদশের গোলকিপার হাফিজুল। খেলা টি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, রুহুল আমিন ও কামরুজ্জামান বাবু । খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। খেলার আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করে খেলাটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, ফুটবল কোচ মাসউদুর রহমান মাসুূদ, কাজী শাহাজান, আয়োজক কর্মকর্তা আবদুল বারিক সরদার ও মাষ্টার হাবিবুল্লাহ, সুমন দাস সহ সহস্রাধিক ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ। সব শেষে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেয়া হয়।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














