উজ্জ্বল রায়, নড়াইল থেকে : নড়াইল জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের ইউনিফর্ম থেকে শুরু করে প্রতিটি জিনিস জন্য যা প্রয়োজন, তার প্রত্যেকটা জিনিস বাংলাদেশ পুলিশ সরবরাহ করছে। বাংলাদেশ পুলিশের সরবরাহকৃত এসব জিনিসপত্র ও পোশাকের প্রতি যত্নশীল হতে হবে। তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, স্মার্ট ইউনিফর্ম পরিধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রাপ্যতা সম্পর্কে জানা ও সচেতন হওয়া, ক্লোথিং স্টোরে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, স্বজনপ্রীতি ও দুর্নীতি পরিহার, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), আবুল হোসেন শেখ, পুলিশ পরিদর্শক (আরআই), মোঃ শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (আরওআই), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















