আজিজুল হক শ্যামনগর ইউনিয়ন প্রতিনিধিঃ সাতক্ষীরা শ্যামনগরে গলায় ওড়না পেঁচিয়ে অনিন্দা রানী (অনু) (১৫) নামে এক ১০ শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ৬টার সময় উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামে এ ঘটনা ঘটে। সে ছোট কুপট গ্রামে শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার বাউলিয়া ও ৪১নং ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুষ্প রানী বাউলিয়ার কন্যা এবং আটুলিয়া আব্দুল কাদের স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ।পরিবারিক সূত্রমতে, জানা যায় রাত্রে পরিবারের সকলেই একসাথে খাওয়া শেষে পিতা-মাতার সাথে অনিন্দা রানীর মনোমালিন্য হয় এবং সকলেই নিজ নিজ ঘরে ঘুমেয় পড়ে। পিতা-মাতার সাথে অভিমান রাত্রের কোন এক সময় সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের ডাক চিৎকারে ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি : এককালে যে পথ ধরে চলত ঘোড়সওয়ারি সৈন্যদল, বণিকদের কাফেলা আর ইতিহাসের কিংবদন্তিরা। ১৫৪০ সালে সম্রাট শের শাহ সূরির হাতে গড়া ...
পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে দুই লক্ষ টাকা, মটরসাইকেল ও মোবাইল ছিনতাই
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গত ১৪
ফেব্রুয়ারী শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক
মটরসাইকেল...
কালিয়া উপজেলায় আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ ঢালাই সম্পূর্ণ
নড়াইল থেকে মামুন মোল্যা : দীর্ঘ প্রতিক্ষার পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আয়শা সিদ্দিকা কওমী মহিলা মাদ্রাসার ছাঁদ...
যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জামায়াতে ইসলামীর বিজয়ী ১৭ এমপিকে সংবর্ধনা
শহিদ জয়, যশোর : যশোর-কুষ্টিয়া বৃহত্তর অঞ্চলে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৫ ফেব্রুয়ারি) যশোর...
অভয়নগরে যানজটে জনভোগান্তি, ওয়েব্রিজ কর্তৃপক্ষকে জরিমানা
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলায় মহাসড়কে যানজটের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির অপরাধে মেসার্স শেখ ওয়েব্রিজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা...















