জেলা প্রতিনিধি কুষ্টিয়াঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের হেভিওয়েট প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অবাধ ও সুষ্ঠভাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন জনগণ। দলের পক্ষে বা সরকারের পক্ষে ভোট চুরি করার কোনো সম্ভাবনা নেই। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের মাধ্যমে। ভোট চুরির কথা বলে নির্বাচন কমিশনারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।হানিফ বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। অতীতে ক্ষমতায় থাকাকালীন সময়ে সীমাহীন দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের কোন উন্নয়ন করতে পারেনি। তাদের প্রতিটি কর্মকাণ্ড ছিল জনগণ ও দেশ বিরোধী। তাই বিএনপির উপর জনগণের কোনো সমর্থন নেই। ৩১ ডিসেম্বর, রোববার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি জামায়াত দীর্ঘদিন ধরে সরকারের পতন ও নির্বাচন বর্জনের জন্য বিভিন্ন সময়ে কর্মসূচি পালন করছে। এতে নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন যেকোনো মূল্যেই অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী প্রার্থীদেরকে নিয়ে সরকার গঠন করবে। পরে হানিফ পাটিকাবাড়ী ইউনিয়নের এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















