কপিলমুনি প্রতিনিধিঃ অত্যাচার, জোরপূর্বক চাঁদা আদায়সহ হিজড়াদের কর্ম সম্পর্কে ফেজবুকে ভুল তথ্য প্রদান, নেটিজেনদের বিরুপ মন্তব্যসহ নানা প্রশ্নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হিজড়া সম্প্রদায়ের কপিলমুনি জোনের মাদার তুপ্তি ও জুঁই। প্রতিবাদ সরুপ প্রতাপকাটীতে সেদিন ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তাদের বক্তব্যে ও অবস্থান সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের কাছে বক্তব্যে প্রদান করেছেন। সোমবার প্রতাপকাটী ঘটে যাওয়া আনাক্ঙ্খিত ঘটনার প্রেক্ষিতে রাবেয়া বেগম আইডির একটি ফেজবুক ওয়ালের রাউন্ডে লেখা সম্পর্কে কপিলমুনি হিজড়া সম্প্রদায়ের মাদার তুপ্তি বলেন, আমরা কখন কোন ব্যাপারে কোন মানুষের সাথে হিংস্র মনোভাব পোষণ করিনা। আমরা কপিলমুনি কেন্দ্রীক হিজড়া কখন গাড়ী থেকে টাকা তুলিনা। আর জোর করে কারো কাজ থেকে চাঁদা আদায় প্রশ্নই আসেনা। এটা শুধুমাত্র প্রকাশিত ফেজবুক পেজের (রাবেয়া খাতুন) প্রতিহিংসা মূলক আমাদের সম্পর্কে অপপ্রচার। একই ঘটনার সূত্র ধরে ঐ আইডির পেজে বিঃদ্রঃ কোটেশনে তিনি তার যে অভিব্যাক্তি প্রকাশ করেছেন। এবিষয়ে অপর মাদার জুঁই বলেন, উপরোক্ত ঘটনার প্রায় মাস খানিক আগে আমরা তার পুত্রবধুর সন্তান হওয়ার খবরে তাদের বাড়ীতে যায়। এসময় নবজাতক বাচ্চাটিকে আর্শিবাদ পূর্বক আমাদের রেওয়াজ অনুযায়ী মিষ্টি খাওয়ার জন্য তাদের কাছে কিছু টাকা চাই। এ সময় ঐ বাড়ীর কৃত্রী ১ হাজার টাকা পরে দিবে বললে, তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা চলে আসি। পরবর্তীতে টাকাটি না দেওয়ায় সেখান থেকে প্রায় ১ মাস পর সোমবার হিজড়া শাপলা ও চন্দনা তাদের বাড়ীতে যায়। এসময় টাকা কেন দিতে হবে? টাকা দিবনা বলে তারা নানা ধরণের কথা বলে। এ ঘটনার সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি একপর্যায়ে বাড়ীর কুত্রী রাবেয়া ও হিজড়া শাপলা একে অপরের চুল ধরে টানাহেঁচড়া করতে থাকে। একপর্যায়ে আশপাশ থেকে লোকজন এসে তাদের উভয়কে প্রতিহত করে বিষয়টি শুনে বুঝে আমার লোকদের ১ হাজার টাকা দিয়ে মিটিয়ে দেন। পরবর্তীতে দেখাযায়, উভয়ের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার সময় অসাবধানবশত নিজের নোখে আঁচড় লেগে নাকের উপরে অংশে কেটে যাওয়া নিজের একটি ছবি নিজের ফেজবুক পেজে প্রদর্শন করে আমাদের সম্পর্কে কু-বাক্য ব্যবহার করে একটি পোষ্ট দিয়েছে। যেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। পাশাপাশি উভয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা দেখে আমরা মর্মাহত হয়েছি। সেখানে অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি এটি আমাদের হিজড়া সম্প্রদায়ের জন্য কখন কাম্য নই। হিজড়া কর্মকান্ড আমাদের জাতীগত পেশা বটে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















