স্টাফ রিপোর্টার : নতুন ৮টি ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওষুধগুলো বাজারজাত উপলক্ষে বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসদের নিয়ে প্রডাক্ট লঞ্চিং প্রোগ্রাম ও মতবিমিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকালে যশোরের পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডা. সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ড. জামালুন্নেসা। এসময় তিনি তার বক্তব্যে বলেন, চিকিৎসা একটা মহৎ পেশা। এটাকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার না করে মানুষকে সেবা দেয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আদ্-দ্বীন আগামীর সমৃদ্ধ বিশ^ গড়ার প্রত্যয়ে যেমন সৎ, দক্ষ, স্বাপ্নিক একদল চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও সুনাগরিক তৈরি করতে চায় তেমনি উন্নত ওষুধ উৎপাদনের মাধ্যমে স্বাস্থ্য সেবায় গুনগত অবস্থান ধরে রাখতে আপোষহীন। নতুন উৎপাদিত প্রডাক্টগুলো সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ফয়সাল মোহাম্মদ সিরাজুম মুনির। প্রডাক্টগুলো হল- ঝঁংঢ়বহংরড়হ অষমরভধংঃ, উঁড়সবধষ ঢ়ষঁং, গধসবঃ, ইরংসধঃড়ষ, চধবফরধঃৎরপ ফৎড়ঢ় ঝরঢ়বঢ়, ঊীঢ়বপঃড়ৎধহঃ অহঃরশড়ভ, ঝুৎঁঢ় ঞরহশ ্ অহঃরনরড়ঃরপ ঈবভরীরসব -অ ৪০০সম পধঢ়ংঁষব. নতুন এই প্রডাক্টগুলোসহ আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড শতাধিক ওষুধ বাজারজাত করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সনজয় সাহা, ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, চক্ষু হাসপাতালের উপপরিচালক সহযোগী অধ্যাপক ডা. মিনহাজুর রহমান ও ফার্মাসিউটিক্যালস এর মার্কেটিং ম্যানেজার মো: কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার পার্থ প্রতিম বর্মন। অনুষ্ঠানে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশেষজ্ঞ ও ইন্টার্ন চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এছাড়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















