যশোর প্রতিনিধি : ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ সাইফুল আলম মেম্বারকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। মঙ্গলবার (২৮মে) সাড়ে নয়টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা পারহাউজ এলাকার একটি মৎস হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয় সাইফুল মেম্বার সেখানে আত্মগোপনে ছিলেন।গ্রেফতারের সময় পুলিশ তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বিস্ফোরক, বিস্ফোরক তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে। যশোর ডিবি পুলিশের দাবী সাইফুল মেম্বার ওই হ্যাচারিতে পাঁচ দিন ধরে অবস্থান করছিলেন।যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইফুল মেম্বার চরমপন্থী শিমুল ভুঁইয়ার ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। সে যশোরের উদয় শঙ্কর হত্যা, রাকিব হত্যা, সুব্রত হত্যা মামলায় দুটিতে চার্জশিটভুক্ত আসামি ওএকটিতে পলাতক আসামী। সে এসকল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতার অভিযান শুরু করলে সে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা পারহাউজএলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার একটি মৎস নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সাইফুল্লাহ মেম্বার সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় ছিল। সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করতো। এমপি আনার হত্যার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...















