যশোরের যশ খেজুরের রস’ এই ঐতিহ্য ধরে রাখতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগ, অভয়নগরে এক কোটি খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন হয়েছে

0
201
Exif_JPEG_420
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা জুড়ে এক কোটি খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে সরকারি সাড়ে চার একর খাস জমিতে খেজুর বীজ বপন ও গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে খেজুর বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষিসম্প্রসারণ দপ্তরের ডিডি ডা. সুশান্ত কুমার তরফদার, অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, সাফিয়া খানম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হায়াত রুম্মান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাবাসী।
প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার তাঁর বক্তব্যে বলেন, বৃক্ষনিধণের কারণে ‘যশোরের যশ খেজুরের রস’ এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। যে কারণে জেলা জুড়ে এক কোটি খেজুর বীজ বপনের পাশাপাশি প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারবাহিকতায় অভয়নগর উপজেলায় এ মহাপরিকল্পনার শুভ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলা এ কর্মসূচির উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, সরকারি খাস জমি, ব্যক্তিগত মাছের ঘেরের পাশে, সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা প্রাঙ্গণ, নদীর পাড় ও বিভিন্ন রাস্তায় এ বীজ ও চারা রোপণ করা হবে।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কে এম আবু নওশাদ বলেন, অভয়নগর জুড়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ বপন করা হবে। একই সঙ্গে তিন হাজার খেজুর গাছের চারাও রোপণ করা হবে। বীজ বপন ও গাছ রোপণের পর তা পরিচর্যা করার জন্য ইউনিয়ন ও পৌর ওয়ার্ড পর্যায়ে টিম গঠন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় বীজ বপন করা হবে। হুমকির মুখে পড়া যশোরের ঐতিহ্য খেজুরের রস ও গুড় ইতোমধ্যে জিআই সনদ প্রাপ্ত হয়েছে। অতএব এই ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here