যশোর অফিস : যশোরের শংকরপুরে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে দুই শিশুর যৌন নিপীড়নের অভিযোগে ধরে হাবিব নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে শংকরপুর ইসহাক সড়কে। আটক হাবীব ওই এলাকার মৃত চাঁন আলীর ছেলে। তিনি যশোর শিক্ষাবোর্ডের অবসর প্রাপ্ত পিয়ন। হাবীবের নিজ বাড়ির নিচের একটি রুম থেকে স্থানীয়রা হাবিবকে হাতে নাতে আটক করে। পরে ওই দুই শিশুকে উদ্ধার করে। এ সময় শতশত লোকজন ঘটনাস্থলে এসে হাবিবের বিচারের দাবিকে বিক্ষোভ করতে থাকে। ওই দুই শিশুর মধ্যে একজনের মা জানান, একসময় তিনি হাবীবদের বাড়িতে ঝি এর কাজ করতেন। এমনকি ওই বাড়িতেই ভাড়া থাকতেন। বর্তমানে তারা ডালমিল এলাকায় বসবাস করলেও শংকরপুরের বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে ও আরেক শিশু দুই বান্ধবী। তারা দুইজনেই শংকরপুরের একটি স্কুলের তহৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। শনিবার দুপুরে ওই দুই শিশু হাবিবের বাড়ির সামনে বৃষ্টিতে ভিজছিলো। এমন সময় হাবিব ওই দুই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে তার বাড়ির নিচতলার একটি ফাঁকা রুমে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। এসময় ওই দুজনেই চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে ও হাবীবকে ধরে আটকে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। অপর শিশুর মা জানান, তার শিশু মেয়ের কাছ থেকে জানতে পেরেছেন হাবিব বিভিন্ন সময় তাকে বাজে কথাবার্তা বলতেন। সর্বশেষ শনিবার ঘরে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় হাবিবকে আটক করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ওই শিশুর মা মামলা দিলে তা গ্রহন করা হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















