জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে নব-নির্মিত বাঁধনডাঙ্গা জামে মসজিদে ১২ জুলাই শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় এবং নামাজের সময সূচী সম্বলিত ডিজিটাল ঘড়ি প্রদান করলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় পূর্বক আলোচনায় মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মসজিদের মুসুল্লিদের সাথে এবং ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন।এসময় তিনি বলেন, “আমি আপনাদের ইউনিয়নের সন্তান। আমার পিতা মরহুম নজরুল ইসলাম (হারু সরদার) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী দ্বারা কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন। আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন। আমি তারই সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালবাসা এবং সমর্থন পেলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই এবং জনকল্যাণে কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের প্রায় সকল মসজিদের উন্নয়ন কাজে শরীক হয়েছি এবং যতদিন বেঁচে আছি ততদিন মসজিদসহ সকল ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সমর্থন নিয়ে একটি বার ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান হতে চাই । আমাকে যদি আপনারা আপনারা মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি মহান আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে যে কোন প্রয়োজনে আমাকে খোঁজার আগেই আমি আপনাদের কাছে পৌছে যাবো। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার বাকী জীবনটা আপনাদের সেবায় কাজ করে যেতে চাই এবং আপনাদের পাশে থাকতে চায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনডাঙ্গা জামে মসজিদের উপদেষ্টা ও জমিদাতা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, বাঁধনডাঙ্গা জামে মসজিদের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ ডাক্তার মোখলেসুর রহমান, ক্যাশিয়ার শেখ আব্দুর রহমান, সদস্য মো. আব্দুল জলিলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















