যশোর প্রতিনিধি : যশোরের ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে দুর্জয় ঘোষ (২২) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। এ সময় ভুয়া পরিচয় দেয়া দুর্জয় ঘোষের কাছ অকিটকিসেট চার জোড়া হ্যান্ডকাপ,১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ,একটি লেটবল কার্টুজ,পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি বোঝালে, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করেছে তারা। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন,ডিবির এসআই শাহিনুর রহমান শুক্রবার সন্ধ্যায়,শহরের বেজপাড়া শ্রীধরপুরপাড় রোডে দুর্জয়ের ঘর থেকে উল্লেখিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন। ওসি বলেন, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল দুর্জয় ঘোষ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আর্থিক সুবিধা আদায় করত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















