যশোর প্রতিনিধি : চুরি করতে এসে যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী গ্রামে চোরেরা এক নারীকে হত্যা ও তার কন্যাকে ছুরিকাঘাতে আহত করেছে। নিহতের বাড়িতে মধ্যেরাতে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী খাতুন (৫০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। রোববার মধ্যেরাত আড়াইটার দিকে নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে ওই দূর্বৃত্তরা।নিহত ফেরদৌসী খাতুন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী। আলতাব হোসেন, স্পেনে থাকেন। গ্রামবাসীদের ধারণা, অঙ্গাতনামা চোর রান্না ঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্য ঘরে ঢুকতে পারে। চুরি করার সময় ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দৃর্বৃত্তরা এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে (৪০) জান্নাতি জানালে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া সাংবাদিকদের বলেছেন,’চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে।’ তিনি বলেন,এটা হত্যাকন্ড তবে কি কারণে এ হত্যাকন্ড ঘটলো সেটি আমরা তদন্ত করছি।’
Home
যশোর স্পেশাল যশোরের ঝিকরগাছা প্রবাসীর বাড়িতে মধ্যেরাতে গ্রিল কেটে ঘরে ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে...
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















