বেনাপোল থেকে এনামুলহকঃ :; কাস্টমস প্রজ্ঞাপন (এসআরও) ২০৭-আইন/২০২৪ ও এনবিআরের সকল নিপীড়নমূলক কালো আইন বাতিলের দাবিতে ঢাকা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন। আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউজের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বেনাপোল কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, মহাসিন মিলন, সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক এনামুল হক মুকুল, সহ অর্থ সম্পাদক মো: শাহাবুদ্দিন, কাস্টমস সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, আমিনুল হক আনু, জামাল হোসেন, আবদার রহমান, বিলকিস সুলতানা সাথী, শরিফুল আলম নয়ন, রাশেদুর রহমান রাশু প্রমুখ।বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, কাস্টমস আইন-২০৭ এর মাধ্যমে সিএন্ডএফ এজেন্টকে বাদ রেখে কুরিয়ার সার্ভিসকে মাল ছাড়ানোর চেস্টা করা হচ্ছে। এর ফলে হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করবে। তাই আমরা এই আইনটি বাতিলের জন্য আমাদের কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে বেনাপোল কাস্টমসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
Home
যশোর স্পেশাল এন বিআরের কালো আইন বাতিলের দাবিতে বেনাপোলের সিএন্ড এফ এজেন্টদের বিক্ষোভ কর্মসুচি...
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















