যশোর অফিস : দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ২০০০ সালের১৬ই জুলাই যশোর জনকন্ঠ অফিসে কর্মরত আততায়ীর গুলিতে খুন হন সাংবাদিক শামছুর রহমান কেবল।এই হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে যশোরের সাংবাদিকরা ব্যাপক আন্দোলন গড়ে তোলেন।দীর্ঘ তদন্তের পর যশোর সিআইডি এই মামলার চার্জ সিট আদালতে দাখিল করেন ।কিন্তু সিআইডির দেওয়া চার্জশীটে হত্যাকারীদের আড়াল করা হয়। এরফলে সাংবাদিক কেবল হত্যার সাথে জড়িতরা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।পরবর্তীতে মামলার বাদি নিহতের স্ত্রী সেলিনা আক্তার লাকি আদালতে দাখিলকৃত চার্জশীটের বিরুদ্ধে না রাজি পিটিশন দাখিল করলে মামলার বিচার কার্যক্রম থেমে যায়।এদিকে হত্যা বার্ষিকী স্মরণে যশোরের সাংবাদিক সমাজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, মরহুমের কবর জিয়ারত, ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।প্রেসক্লাব যশোরের উদ্যোগে যশোর সাংবাদিক ইউনিয়ন,,সাংবাদিক ইউনিয়ন যশোর,যশোর সংবাদপত্র পরিষদ ,যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও স্থানীয় বিভিন্ন দৈনিক এর পক্ষ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি নুর ইসলাম,ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সভাপতি একরাম উদ দ্দৌলা,মবিনুল ইসলাম মবিন মাহাবুব আলম লাভলু, আমিনুর রহমান মামুন, সাজেদ রহমান বকুল, মনোতোষ বসু, এইচ আর তুহিন,আকরামুজ্জামান,এস এম ফারাদ,শেখ দিনু আহমেদ ,দেওয়ান মোর্শেদ আলম,গোপীনাথ দাস , এম আর খান মিলন প্রমুখ ও সাংবাদিক নেতৃবৃন্দ এইসব কর্মসূচিতে বক্তব্য রাখেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার
যশোর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। আজ...
আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা
এম এম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) থেকেঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু'টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।...
ঝিনাইদহে রাশেদ খানের আসনে সতন্ত্র প্রার্থী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজ কে বহিষ্কার করল...
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ২০ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক...
চুয়াডাঙ্গার ১৮ হাজার প্রবাসী-চাকরিজীবী দেবে পোস্টাল ব্যালোটে ভোট
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথমবারের মতো ডাকযোগে ভোট দিয়ে...
চৌগাছায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু
স্টাফ রিপোার্টার : যশোরের চৌগাছায় দোকানিকে কুপিয়ে হত্যার পর হামলাকারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটেছে।...















