যশোর প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে যশোর শহরতলীর বিরামপুর এলাকার এক আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও আওয়ামী লীগ নেতার স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করেছে যশোর মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এ সময় আওয়ামী লীগ ওই নেতা বাড়ি থেকে পালিয়ে যায়।যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ এলাকার কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় কেরামত আলী মোল্লা মাদকদ্রব্য অধিদপ্তরে সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ফেনসিডিলসহ আটক সুলতানা বেগমের স্বামী কেরামত আলী মোল্লা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি,ও জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য। কেরামত আলীর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রম অস্ত্রসহ বহু মামলা রয়েছে ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন সাংবাদিকদের আরো জানিয়েছেন, কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন এই খবরের ভিত্তিতে আমরা ছদ্মবেশে বেশ কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই। অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ, সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৮৬।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















