যশোর অফিস : বুধবার দুপুরে ভারতে যাবার সময় ঢাকা নবাবগঞ্জ বন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদার কে আটক করেছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়ান। বিজিবি তার কাছে জিজ্ঞাসাবাদ করার সময় সে বলে, ভারত যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চিকিৎসার জন্য। যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণত অনুপ্রবেশ করার মত জায়গা হচ্ছে বেনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধাণ্যখোলা, রঘুনাথপুর, গোগা, শিকারপুর ও হরিশ্চন্দ্রপুর সীমান্ত পথ ব্যবহার করে থাকে। যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এইসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি বা সাবেক কোন প্রতিনিধি অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি বিজিবি এবং প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে সীমান্তে এ বিষয়টি নিশ্চিন্ত করেছেন। বেনাপোল ইমিগ্রেশন এর ওসি আজারুল ইসলাম জানান, ভারত থেকে সীমিত পরিসরে যাত্রী আসছে এবং বাংলাদেশ থেকে মেডিকেল যাত্রী সীমিত পরিবেশে যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে কোন সাধারণ পাসপোর্ট যাত্রী ভারত প্রবেশের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার কাছে যাচাই-বাছাই করতে হচ্ছে এমনটা জানা গেছে।
Home
যশোর স্পেশাল যশোর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ছাত্রলীগ...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















