যশোর অফিস : যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশকে অবাঞ্চিত ঘোষণা করেছে সাধারণ জনগণ। রোববার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে যশোর পৌরসভার পৌর ভবনের সামনে পাঁচ শতাধিক বিক্ষুব্ধ সাধারণ জনতা অবস্থান নেয়। এরপর মেয়রের দায়িত্ব পালনে বিভিন্ন অভিযোগ তুলে নানারকম স্লোগাান দিতে থাকেন সাধারণ জনগণ। এক পর্যায়ে দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পৌরসভার অফিস কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান মেয়র হায়দার গনি খান পলাশ। মেয়র পৌরসভা কার্যালয় ত্যাগ করে বেরিয়ে গেলে ‘পালাইছেরে পালাইছেলে মেয়র সাহেব পালাইছে’ এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পৌরসভা চত্ত্বর।বিক্ষুব্ধ সাধারণ জনগণের অভিযোগ, মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে যশোরের সড়ক এবং জনগণের জীবনমানের কোন উন্নয়ন হয়নি। দূর্নীতি এবং লুটপাটের আখড়া তৈরি হয়েছে যশোর পৌরসভা। প্রতি বছর অধিক পরিমাণে পৌর কর পরিশোধ করতে হয়। বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলতেও টাকা দিতে হয় পৌরসভার কর্মচারীদের। এমনকি পৌরসভা থেকে নাগরিক সুবিধা পেতে নানা রকম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। টাকা না দিলে অনেক সময় জন্মনিবন্ধন সেবা মেলে না। প্রতি বছর যে পরিমাণে পৌর কর দেওয়া হয় সেই তুলনায় নাগরিক সুবিধা পান না পৌর নাগরিকরা। বিক্ষুব্ধ সাধারণ জনতা আরও অভিযোগ করেন, যশোর পৌরসভার মেয়র তার নিজের এলাকার রাস্তাঘাট ড্রেনের উন্নয়ন করেছেন। বিগত বছরগুলোতে যশোরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতাসহ বেহাল দশা দেখা দিলেও এমন দূর্ভোগ থেকে সাধারণ জনগণকে মুক্তি দিতে পারেননি তিনি। এ সময় বিক্ষুব্ধ জনতা যশোর পৌরসভার মেয়রসহ বিভিন্ন কাউন্সিলরদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। এ বিষয়ে জানতে যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু এবং প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু’কে একাধিকবার মুঠোফোনে কল করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















