যশোর অফিস : দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। রাজনীতি পাশাপাশি আমরা সব সময় সামাজিক এবং মানবিক কার্যক্রম করে থাকি। জাতীয় কোন সংকট কিংবা মানবিক বিপর্যয় ঘটলে বিএনপি তাৎক্ষনিক সেবা ব্রত নিয়ে এগিয়ে যায়। অতীতেও দেশে ও জনগণের প্রতিটি সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনা মহামারি কিংবা সিলেটে ভয়াবহ বন্যা দুর্গত মানুষের পাশে দলের প্রতিটি নেতাকর্মী যে ভাবে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বন্যা দর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। সেই লক্ষ্যে জেলা বিএনপি এই উন্মুক্ত ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। জেলা বিএনপি ক্রাণ সংগ্রহের কার্যক্রমের প্রথম দিনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিরা নগদ অর্থ ও বস্ত্র প্রদান করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















