বসুন্দিয়ায় প্রবল বর্ষনে ছয়টি গ্রাম প্লাবিত, মাছ চাষীদের কোটি টাকার লোকসান

0
159
বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি: যশোর সদরের বসুন্দিয়ার ছয়টি গ্রাম সহ পার্শ্ববর্তী অঞ্চলের আরো ৫টি গ্রাম সম্প্রতির প্রবল বর্ষণে প্লাবিত। মাছের চাষের ঘের-ভেড়ি ভেসে চাষীদের কোটি টাকার লোকসান হয়েছে।
গত কয়েকদিনের লাগাতার অতিবৃষ্টি ও প্রবল বর্ষণের কারণে জয়ান্তা, খোলাডাঙ্গা, গাইদগাছি, পদ্মবিলা, ঘুনি,  শাখারীগাতি, ধলিরগাতি, প্রেমবাগ, বনগ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি। এসব অঞ্চলের বেশিরভাগ মাছের ঘের ভেসে বিশাল জলাকারে পরিণত হয়েছে। সাথে চাষকৃত ঘেরের মাছগুলো বেরিয়ে গেছে উন্মুক্ত জলাকারে। মোটা অংকের পুঁজি খাটিয়ে এবার মহাবিপদে পড়েছেন মাছ চাষীরা। প্রায় পথে বসে গেছেন বেশ কয়েকজন মাছ চাষী। শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় দূর সীমানা পর্যন্ত জলরাশি একাকার হয়ে বিশাল সমুদ্রের রূপ ধারণ করেছে। দৃষ্টিসীমায় শুধু প্লাবন সাদৃশ্য বিশাল জলাকার। আর এই জলাকারে হারিয়ে গেছে মাছ চাষীদের স্বপ্ন। মারা গেছে ঘের ব্যবসায়ীদের সকল সম্ভাবনা। নির্বাক দৃষ্টিতে অপলকে বিশাল জলরাশির মধ্যে আটকে গেছে তাদের দৃষ্টিশক্তি।
এ সময় কয়েকজন মাছ চাষীর সাথে কথা বলা হয়। কথা বলা হয় এন,ই,টিপি মৎস্য প্রকল্পের পরামর্শদাতা, যশোর জেলা মৎস্য চাষে পুরস্কারপ্রাপ্ত জয়ান্তার মাছ চাষী ও ঘের ব্যবসায়ী মোঃ মাকিবুর রহমান এর সাথে।
তিনি বলেন আমি তৃতীয়বারের মতো জানো প্রতিনিধি হিসেবে মৎস্য চাষে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিগত ১০ বছরে এমন দুর্যোগ দেখা যায়নি, এভাবে প্লাবিত হয়ে ঘের-ভেড়ি ভাসতে দেখা যায়নি। এভাবে প্লাবিত হওয়ার কারণে প্রায় কোটি টাকার লোকসান হয়েছে মাছ চাষীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here