বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল মোছাঃ রাজিয়া সুলতানা রানী ( ৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। স্বামী গৃহে হতে রানী আত্নহত্যা করেছে বলে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছেন স্বজন সহ প্রতিবেশীরা। নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের বড় কন্যা ও বেনাপোল ব্যবসায়ী সোহাগের স্ত্রী। দুই সন্তানের মা রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরধরে গতকাল শুক্রবার ( ৩০ আগস্ট ) রাত ১টার সময় বেনাপোল কলেজ রোড তার নিজ স্বামী গৃহে গলায় রশির ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহ বধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী মডেল থানাধীন ক্লিনিকে নেওয়ায় কতোয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।এই ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু রহস্য জানা যাবে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনী বলে তিনি আরো জানান।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহ জনীত কারনে স্বামী সন্তানসহ পিতৃালয়ে অবস্থান করছিলো। রাত ১১টার পর বাবার বাড়ি হতে শশুরালয়ে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী গৃহে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহাগ চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে নেয়। সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পাইনী। রানীর অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসছে।এলাকাবাসীর দাবি রানীর মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করার জন্য।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















