স্টাফ রিপোর্টার কালীগঞ্জ,(ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ৪ জন খামারীর মোট ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে।চুরি হওয়ার পর থেকে ওই গ্রামের খামারীদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।সরোজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, কমলাপুর গ্রামের সোবহান বিশ্বাসের ছেলে কৃষক বাবর আলী বিশ্বাসের গোয়াল ঘর থেকে ২ টি সিংদী শাহীয়াল জাতের লাল রঙের বড় গাভী এবং ১ টি বকনা বাছুর মিলে মোট ৩ টি গরু বাড়ির উঠানে থাকা গোয়াল ঘর থেকে চুরি হয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৪ ল টাকা। একই বাড়ির মধ্যে বাবর আলী বিশ্বাসের বড় ছেলে মুজিবুর রহমানের জার্সি জাতের বড় ১ টি গাভী, ১ টি বকনা এবং ১টি ষাঁড় গরু মিলে মোট ৩ টি গরু তার গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ ল টাকা। বাড়ির পাশে প্রতিবেশী সোবহান মাস্টারের দুই ছেলের মধ্যে মিলন মিয়ার গোয়াল ঘর থেকে ১ টি দেশি গাভী, যার আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা এবং মোহাম্মদ মন্নুর গোয়াল ঘর থেকে ১টি বড় ফ্রিজিয়ান জাতের গাভী ও ১ টি ষাঁড় গরু একই সময় চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা। গ্রামটিতে তিগ্রস্ত খামারী প্রত্যকের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই এলাকায় প্রায় শতাধিক গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক। এক রাতে গোয়াল ঘর থেকে এভাবে গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় খামারীরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তিগ্রস্ত ভুক্তভোগী খামারী বাবর আলী বিশ্বাস কান্না জড়িত কন্ঠে জানান,প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গোয়ালে গরুর খাবার দিয়ে ঘুমাতে যাই। রবিবার ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যেয়ে দেখি আমার ৩ টি গরুর একটিও নেই। খোঁজাখুঁজি শুরু করলে কিছুণ পর জানতে পারি আমার ছেলে মজিবরের গোয়াল থেকেও তিনটা গরু নিয়ে গেছে চোরে। পরে দেখি প্রতিবেশী মিলন ও মন্নুর গোয়াল থেকেও তিনটি গরু নিয়ে গেছে চোরেরা। ধারণা করছি রাত আনুমানিক ৩ টার সময় চোরেরা গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে পিকআপ কিংবা ট্রাকে করে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমরা খেটে খাওয়া মানুষ। গরুগুলোই আমাদের সম্বল ছিল। তাও আজ চুরি হয়ে গেলো। এই তি কিভাবে পুষিয়ে উঠবো তা ভাবতে পারছিনা।কিছুণ পর থানায় যেয়ে একটি লিখিত অভিযোগ করবো। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, গরু চুরির ঘটনা শুনে আমি নিজে তিগ্রস্ত খামারীদের বাড়িতে গিয়েছিলাম। তাদের সাথে কথা বলেছি। অতিসত্তর তদন্তপূর্বক চোরচক্রের সদস্যদেরকে আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে বলেও তিনি যোগ করেন ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















