যশোর অভয়নগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, ম্যাগাজিন, বুলেট ও বিপুল পরিমাণ মাদকসহ আটক দুই

0
178

যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলায় যৌথবাহিনীর আলাদা অভিযানে অস্ত্র, ম্যাগাজিন,তাজা বুলেট ও মাদকসহ নুরুজ্জামান রিপন (৪০) নামে এক সন্ত্রাসী ও এনামুল হাসান ইমন (২৮) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার গভীর রাতে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে ও তালতলা হাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নুরুজ্জামান রিপন একতারপুর গ্রামের মনিরুজ্জামান ফকির ছেলে। এবং মাদককারবারি এনামুল হাসান ইমন তালতলা গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে।
অভিযানে সন্ত্রাসী নুরুজ্জামান রিপনের নিকট থেকে একটি ৯এমএম বিদেশি চাইনিজ পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট, ২টি ম্যাগাজীন জব্দ করা হয়। এবং আরেক অভিযানে এনামুল হাসান ইমনের নিকট থেকে ৩৬৮ পিস ইয়াবা, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর এবং মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here