যশোরে অগ্রণী ব্যাংকের ‘উদ্দীপ্ত যাত্রা-২৪’ বাস্তবায়ন ও খেলাপী ঋণ আদায়ে অগ্রগতি সভা

0
131

যশোর প্রতিনিধি : যশোরের আইটি পার্কে বুধবার অগ্রণী ব্যাংকের ‘উদ্দীপ্ত
যাত্রা-২০২৪’ এর সফল বাস্তবায়ন এবং খেলাপী ঋণ আদায়
কর্মসূচির শাখা ভিত্তিক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রণী ব্যাংক পিএলসি
খুলনা সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান
ও সকল শাখা ব্যবস্থাপকদের নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা
(সিইও) গৃহীত ৫৮ দিনের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে এ
সভা হয়েছে। অনুষ্ঠানে খেলাপী ঋণ গ্রহীতাদের নিকট হতে
তাৎক্ষণিকভাবে কোটি টাকা শ্রেণিকৃত ঋণ নগদ আদায় হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী
ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনোয়ারুল
ইসলাম।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা
পরিচালক-৪ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মহাব্যবস্থাপক (রিকভারী এন্ড এনপিএ ম্যানেজমেন্ট ডিভিশন) এ
কে এম শামীম রেজা। সভাপতিত্ব করেন খুলনা সার্কেলের
মহাব্যবস্থাপক নূরুল হুদা। সার্কেলাধীন ৭টি অঞ্চলের অঞ্চল
প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকবৃন্দ সভায়
উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইসলাম
খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে শ্রেণিকৃত ঋণের ক্রমবর্ধমান
ধারা রোধ ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ কাক্সিক্ষত পর্যায়ে
নামিয়ে আনার পাশাপাশি আমানত বৃদ্ধি, নতুন ঋণ প্রদান,
পরিচালন মুনাফা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা
প্রদান করেন। এছাড়া অগ্রণী ব্যাংককে শক্তিশালী অর্থনৈতিক
ভিত্তিতে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here