সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশকৃত তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাত করনের দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে উক্ত মাছের ট্রাক জব্দ করা হয়। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। কারাদ্বন্ডপ্রাপ্ত আরিফুল হোসেন (২২) সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের জহুরুল মোড়লের ছেলে। প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,কতিপয় অসাধু ব্যবসায়ী অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ফেনী, চট্টগ্রাম ও সিলেট গমন করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা ও নায়েব সুবেদার মোঃ শামীম আলম নেতৃত্বে বিজিবির একটি চৌকষ আভিযানিক দল রাতে ঝাউডাঙ্গা চেকপোষ্ট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক গলদা, বাগদা চিংড়ি ও দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ জব্দ করেন। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ও সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম। এসময় তারা পরীা-নিরীা করে উক্ত মাছের মধ্যে ১ হাজার ১২২ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি মাছ সনাক্ত করেন। যার বাজার মূল্য ১৫ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। পরে উক্ত বাগদা ও গলদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অপদ্রব্য পুশ ব্যতিত ২৫০ কেজি বাদগা/গলদা চিংড়ি ও ৩ হাজার ৭৬০ কেজি দেশীয় বিভিন্ন প্রকার সাদা মাছ ২ লাখ ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। একই সাথে অপদ্রব্য পুশকৃত মাছ বাজারজাত করনের দায়ে আটক আরিফ হোসেনকে ভ্রাম্যমান আদালতে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















