যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন

0
153

যশোর অফিস : ‘ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে’ এই স্লোগানকে ধারণ করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস হাউস বেনাপোলের কমিশনার অব কাস্টমস মো. কামরুজ্জামান,যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকূন। স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার মোঃ রাকিবুল হাসান। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আফিল গ্রুপ সহকারি ম্যানেজার জাকির হোসেন, কুষ্টিয়া জেলার দিশা ট্রেনিং সেন্টার ও রিসোর্ট এনজিওর নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ। মূল প্রবন্ধন উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের যুগ্ন কমিশনার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর আওতাধীন সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। সেমিনারে শুরুতে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here