মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

0
172

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যবপাড়ার মৃত খোকন আলীর কন্যা। সে ঢাকা জর্জকোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলো। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। জানা যায়, মেহেরপুর হতে গাংনী যাওয়ার পথে গাড়াডোব নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে আঘাত লাগলে আহত হন ৪জন। রোমানা আক্তার কে গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ সময় বাকি তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
গুরুতর আঘাতের ফলে রোগীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন মেহেররপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সি বিভাগের দায়িত্ব মেডিকেল অফিসার তারিক আহমেদ।
পরিবার সূত্রে জানা যায়, ব্যক্তিগত কোন কাজে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে চাচাতো ভাই বাবুকে সাথে করে রওনা দেয় রোমানা আক্তার।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here