স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গ্লোবাল রিলিফ ট্রাস্ট- জিআরটির উদ্যোগে আজ দুপুর ১২টায় যশোর সদর উপজেলার আশরাফুল মাদারিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, এটি মহতি উদ্যোগ। এ কাজের মাধ্যমে আল্লাহর হুকুম পালনের পাশাপাশি সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এ ধরণের কাজ অব্যাহত থাকলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দুঃখ লাঘব করা সম্ভব হবে। আমাদের আচরণের মাধ্যমে কাজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের পক্ষে সকল মানুষের কাছে পৌঁছানো অসম্ভব। আপনারা সহায়তা করলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে আমরাও দাঁড়াবো। অনুষ্ঠানে আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ, জিআরটি’র লন্ডন প্রোগ্রামের প্রধান ইকবাল আহমেদ জব্বার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি প্রধান নির্বাহী মোঃ আশরাফুল ইসলাম, জিআরটি’র দায়িত্বশীল মাসুদুর রহমান ও মরিয়ম মাসুদ বক্তব্য রাখেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















