জোড়া হত্যাকান্ডের পর লোহাগড়ার চরমল্লিকপুর গ্রামে বাদী পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট

0
189

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে জোড়া হত্যাকান্ডের পর বাদী পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামীরা জামিনে এসে এ ভাংচুর লুটপাট করছে বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।
অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর চরমল্লিকপুর গ্রামের মিরান ও জিয়ারুল নামে দুজনকে কুপিয়ে হত্যা করে গ্রামের প্রতিপক্ষরা। হত্যাকান্ডের পর লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ কয়েকজন আসামীকে গ্রেফতার করে এবং কয়েকজন আসামী আদালতে আত্মসমর্পন করে।আসামীরা ৫মাস জেল হাজতে থাকার পর গত ১৫ দিন আগে জামিনে এসেছে। জামিনে এসেই তারা বেপরোয়া হয়ে উঠেছে।
চরমল্লিকপুর গ্রামের প্রয়াত পুলিশ সদস্য নুর মোহাম্মদ ফুল মিয়ার ছেলে মোজাদ্দেদ জামান মিলন জানান, গত বুধবার রাতে(২৯জানুয়ারি) আমার ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট নজরুল শেখ, আমার( মোজাদ্দেদ জামান) ও আরেক ভাই মুুক্তাদেদ জামান সহ গ্রামের আশরাফুল শেখ, আজাহার মোল্যা,মিজু শেখ, সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন এর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। চারটি হত্যা মামলার
আসামী হিরন মৃধার নেতৃত্বে ঝন্টু শেখ, ইমন শেখ, মামুন মৃধা, শাকিব মৃধা, মিন্টু শেখ, শরিফুল শেখ, তানভীর মৃধা, মাসুম শেখ এর নেতৃত্বে ১২০/১৩০ জনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। তিনি আরো বলেন, নিহত ওই দুজন আমাদের আত্মীয়। আমরা বাদী পক্ষ। আমাদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়। আমরা নিরাপত্তাহীনতায় আছি।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here