স্টাফ রিপোর্টার : যশোরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের
উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। সকাল
সাড়ে ছয়টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক
মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে শহরের মনিহার বিজয়স্তম্ভে
বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশ
সুপার রওনক জাহান,বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম মন্টু,জেলা
পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,যশোর
পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল হাসান, জেলা সিভিল সার্জন
ডা.মোঃ মাসুদ রানা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা
শাখার আহ্বায়ক রাশেদ খান এবং জাতীয় নাগরিক পার্টির
কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বিজয়স্তম্ভ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে
দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সার্বিকভাবে,যশোর জেলা
প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য
মর্যাদায় এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করে। যশোর জেলা
বিএনপি বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য
দিয়ে স্বাধীনতা দিবস পালন করে। বুধবার (২৬ মার্চ) ভোর সকালে
শহরের মণিহার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে ফুল দেন এসময়
যশোর জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন
রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা
নিবেদন করেন। এছাড়া জাগপা যশোর জেলার পক্ষ থেকে,২৬ মার্চ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে থেকে এক বর্ণাঢ্য র্যালি
বের করা। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়
স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সকাল আটটায় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
একটি কুচকাওয়াজ।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করছে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা
প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা
হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টা থেকে যশোর জেলা পরিষদ মিলনায়তন
(বিডি হল)-এ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনাঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান। এছাড়া অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন যশোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ
আজহারুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের
অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের হাতে সম্মাননা
স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা ও
স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার
আহ্বান জানান।















