নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার
উদ্যোগে দিবস ব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা
কর্মসূচির শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় শহরের
লালদীঘির পারস্থ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা
হয়।
প্রধান অতিথি হিসিবে স্বাস্থ্যসেবা কর্মসূচির
উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর
দাস রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও
মিশনের উপাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী
মহারাজ, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান
টুকুন, মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক
ডাক্তার প্রকাশ চন্দ্র প্রমুখ। পরিচালনা করেন পূজা
উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তপন
ঘোষ।
উদ্বোধন শেষে একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার
বিতরণ করা হয়।
পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপঙ্কর
দাস রতন জানান প্রতিবছর বৈশাখ মাসে দিবস ব্যাপি
বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচিতে চিকিৎসা
দেবেন মেডিকেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক
ডাক্তার প্রকাশ চন্দ্র, ডাক্তার প্রীতম দাস ও ডাক্তার ডিলাক্স
অন্তু হালদার। প্রথম দিন ১শ মানুষকে বিনামূল্যে
চিকিৎসা সেবা ও ঔষুধ দেয়া হয়েছে।















