যশোরে বিএনপিপন্থী শ্রমিক দলের আলোচনা সভা

0
131

যশোর অফিস : মহান মে দিবস উপলক্ষে গতকাল বিকেলে যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নার্গিস বেগম এবং প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সভায় নেতারা বলেন,গত আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের অর্ধেক সফলতা এসেছে, বাকিটা আসবে জনগণের ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে। ফ্যাসিবাদী দোসরদের সরিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শ্রমিকসহ সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here